প্রচ্ছদ দৈনিক খবর

খরচ বাড়ছে নগদ-বিকাশে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ, বিকাশসহ সব মোবাইল ব্যাংকিং কোম্পানির করপোরেট কর বাড়ানো হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট ও এমক্যাশসহ মোবাইল ব্যাংকিংয়ের খরচ বাড়বে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট ঘো’ষণায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করছি। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করছি।

তিনি বলেন, একক ব্য’ক্তির কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃ’দ্ধির লক্ষ্যমাত্রা ধ’রা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।