
বাংলা টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমান অভিনেত্রী তৃণমূল সাংসদ। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার পর থেকেই পরিচালক রাজের সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত হয়। অবশ্য তখন এমনটাই গুজব শোনা যাচ্ছিলো যে রাজ তখন পায়েল সরকারের সঙ্গে প্রেম করছিলেন। মিমির সাথে সম্পর্কের পর পায়েলের সঙ্গে তার বিচ্ছেদ চলে আসে। আর মিমি অন্যদিকে রাজের অনেকটা দূরে গিয়ে নিজের পরিচয় তৈরি করেন। বর্তমান পরিস্থিতিতে শুভশ্রী রাজের বাগদত্তা।
মিমি চক্রবর্তী আর নুসরাত দুজনেই বর্তমান তৃণমূল সাংসদ। তাদের সম্পর্ক বন্ধুর থেকেও বেশি বোন। সম্প্রতি রচনা ব্যানার্জীর দিদি নাম্বার ওয়ান শোয়ে হাজির হন মিমি ও নুসরাত। সেখানে মিমির বড় খোজা নিয়ে প্রসঙ্গ উঠলে লজ্জায় রাঙা হয়ে ওঠেন অভিনেত্রী মিমি। সেই প্রসঙ্গে নুসরাত বলেন বোন মিমির পছন্দ বিদেশি ছেলে কিন্তু তার লুক হতে হবে বাঙালি।
একবার মিমির সাথে তার ব্যাক্তিগত জীবনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান “একদম একাই থাকি, সঙ্গী বলতে চিকু আর ম্যাক্স। ভাগ্যিস ওরা ছিল! ওদের সঙ্গে এখন অনেকটা সময় কাটে। বাবা আছেন, কিন্তু বাবা চুপচাপ। কাগজ, খবর নিয়ে থাকে। এখন মনে হয় যদি মা থাকতেন, উফ! গল্প করতে পারতাম অন্তত। বড্ড একা লাগছে। কেউ নেই। খুব জলপাইগুড়ির কথা মনে পড়ছে। ওখানে আমার অনেকে আছেন। মন খুব কেমন কেমন করলে দিদির নয় মাসের বাচ্চার সঙ্গে কথা বলি, ওকে দেখি। বাচ্চারা মন হালকা করে দেয়।”
লকডাউনে সমস্ত কিছুই বর্তমান বন্ধ কিন্তু টলিপাড়ায় বহু অভিনেত্রীরা মেতে উঠেছেন নানারকম ফটোশ্যুটে। নানান ফটোশ্যুটের মাধ্যমে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশালম মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে কালো রঙের পোশাকে মিমির পিঠের অংশ অনেকটাই অনাবৃত রয়েছে। মিমি ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, চারিদিকটাই উজ্জ্বল।মিমির এই ছবি সবচেয়ে পছন্দ হয়েছে ‘প্রথমা কাদম্বিনী’ ঊষসী রায়-এর। ঊষসী মিমির ছবিতে অনেকগুলি হার্ট ইমোজি দিয়েছেন। মুহূর্তেই ভাইরাল অভিনেত্রীর এই মুহূর্তে এরকম আবেদনময়ী পোস্ট।
https://platform.instagram.com/en_US/embeds.js






