প্রচ্ছদ বিনোদন

অদম্য সাহসী লুকে ফটোশ্যুট করাতে বরাবরই এগিয়ে সেন কন্যারা, সুচিত্রা থেকে রিয়া রইলো সকলের সাহসী দৃশ্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গ্ল্যামার জগতে অনেকেই আছেন যারা সকলকে একদম আবেদনময়ী লুকে মাতিয়ে রেখেছেন। সেটা শুধু কেউ যুগেই নয় এর আগেও সুচিত্রা সেনের সময় থেকেই ছিল। এই প্রজন্মের দুই মোস্ট গ্ল্যামারাস সদস্য হলেন রাইমা-রিয়া। রিয়া সেনকে বড় পর্দাতে দেখা না গেলেও রাইমার রূপের আগুনে সকলের চক্ষু ছানাবড়া।অমন গভীর মায়াভরা চোখ, কথা বলার ভঙ্গিমা আজও পুরুষ মনে ঝড় তোলে। সুচিত্রা সেনের মায়াভরা মুখ, আর গ্ল্যামার চোখ, সঙ্গে লাস্যময়ীর অভিনয়ে আজও অনেকের মনে রয়ে গেছে।

নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মহানায়িকার খেতাব অর্জন করেন সুচিত্রা সেন। তিনি সেই সময় সামাজিক নিয়ম ভেঙে অভিনয় করে হয়ে উঠেছেন মহানায়িকা। শুধু সাধারণ গৃহবধূর চরিত্রেই অভিনয় করেননি তার সাথে সাথে ফ্যাশন স্টেটমেন্টেও তখনকার সময়ে তিনি ছিলেন সেরা আইকন। সেই সময় এত সোশ্যাল মিডিয়া আর মোবাইলের যুগ ছিল না, তবে তার লাস্যময়ী ভঙ্গির শরীরী উন্মাদনা ছবি বিভিন্ন পত্রিকা আর ম্যাগাজিনের ফটোশুট সকলকে তাক লাগিয়ে দিয়েছিল।

মহানায়িকা সুচিত্রা সেন যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারতেন। যেকোনো সাজে নিজেকে সাবলীল করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনো ভারতীয় সাজ, কখনো আবার ইন্দো ওয়েস্টার্ন সাজে নিজেকে ফুটিয়ে তুলতে তিনি পারদর্শী।সেই সময়ে তিনি এতটাই মর্ডান ছিলেন যে স্যুইম স্যুট পরেও ছবি তুলতেন মহানায়িকা সুচিত্রা সেন। পরবর্তীতে অভিনয় জগতে পা রাখেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। তিনি যথেষ্ট মর্ডান ও সাহসী অভিনেত্রী ছিলেন। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, মারাঠি এবং কন্নড় ছবিতে দেখা গেছে মুনমুনকে।এরপর ইংরেজি সাহিত্যে নিয়ে পড়াশুনো। এরপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে কমপারেটিভ লিটেরেচারে এমএ করেন তিনি। পড়াশোনার মাঝেও চালিয়ে গেছেন অভিনয়। শুধু অভিনয়ই নয় সাহসী লুকের সাথে পর্দায় বিকিনি নানান ফটোশ্যুটে দেখা গেছে অভিনেত্রীকে।

শুধু যে সুচিত্রা সেন বা তার মেয়ে মুনমুন সেন নয়। তাদের সাথে সাথে পরবর্তীতে আসে মুনমুন কন্যা রাইমা সেন ও রিয়া সেন। রাইমা টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী পাশাপাশি রিয়া একজন মডেল হিসেবে যথেষ্ট সাহসী ও আকর্ষণীয়। অভিনেত্রী রাইমার চোখের জাদু আর শরীরের লাস্যময়ী ঝঙ্কারে পাগল গোটা নেট দুনিয়া।সম্প্রতি রাইমা ও রিয়া তার মা ও আম্মার বিকিনি ফটোশ্যুটের ছবি ও তাদের এখনকার ছবি কোলাজ করে বুঝিয়ে দিলেন তারা বংশ পরম্পরা সাহসী। সেন কন্যারা বরাবরই নিজেদের সাহসিকতার পরিচয় দিয়েছেন।